চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের ‘মাথাব্যথার’ কারণ কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা হোক বা লাল বলের ক্রিকেট—ব্যাটিংয়ে নিজের পুরোনো ধারা হারিয়ে খুঁজছেন বিরাট কোহলি। অধিনায়কত্ব ছাড়ার পর বাজে ফর্মও পেয়ে বসেছে তাকে। শক্ত পাইপ-লাইন থাকা সত্ত্বেও অফফর্মের এই ডানহাতি ব্যাটার দলে কেন, এ নিয়ে বিস্তর প্রশ্ন। বিশ্বসেরা ব্যাটারকে সবার চেয়ে একধাপ এগিয়ে ‘মাথাব্যথার’ কারণ হিসেবে দেখছেন কপিল দেব।

ভারতকে ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতানো সাবেক ব্যাটারের মতে, শুধু ভালো খেলোয়াড়ের তকমা নিয়ে দলে জায়গা পাওয়াটা ঠিক না। বিশ্বসেরার দোহাইয়ে নয়, দলে জায়গা পেতে ভালো খেলার বিকল্প নেই। তাতে কেউ ব্যর্থ হলে, ফর্মে থাকা তরুণদের বাজিয়ে দেখতে নির্বাচকদের পরামর্শ দিয়েছেন সাবেক কোচ।

‘শুধু খ্যাতি দিয়ে উতরে যেতে পারেন না, আপনাকে বর্তমান ফর্মের দিকে তাকাতে হবে। আপনি প্রতিষ্ঠিত খেলোয়াড় হতে পারেন তবে এর মানে এই নয় যে টানা পাঁচটি ম্যাচে ব্যর্থ হলেও আপনাকে সুযোগ দেওয়া হবে।’ বলছেন কপিল দেব।

গত আড়াই বছরে ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টিতে খুব বাজে সময় পার করছেন কোহলি। আইপিএলের সবশেষ আসরেও হাসেনি তার ব্যাট। পুরো এই সময়ে একবারও পাননি দুহাত উপরে তোলার উপলক্ষ। তার অনুপস্তিতিতে তরুণ সূর্যকুমার যাদব, দিপক হুডা, শ্রেয়াস আইয়াররা দারুণ ভূমিকা রাখছেন। অনেকের মতো কপিল দেবও বিরাটকে বেঞ্চে বসানোর পক্ষে।

‘হ্যাঁ, এখানে মাথাব্যথার কারণ হতে পারে, তবে তাকে আরও ভালো পারফর্ম করতে হবে। পরিস্থিতি এমন যে আপনি কোহলিকে টি-টোয়েন্টি ম্যাচের প্লেয়িং একাদশ থেকে বাদ দিতে বাধ্য হতে পারেন। যদি বিশ্বের ২ নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনকে টেস্টে বাদ দিতে পারেন, তাহলে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ও বাইরে বসতে পারে।’

‘বিশ্রামের’ নামে তারকা খেলোয়াড়দের বাদ দেওয়ার পক্ষে না কপিল, ‘আপনি এটাকে বিশ্রাম বলতে পারেন। এটিকে বাদ দেওয়াও বলতে পারেন। প্রত্যেক ব্যক্তির মতামত থাকবে। যদি নির্বাচকরা তাকে বাছাই না করেন, বলতে পারবেন আমরা তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছি কারণ পারফর্ম করছে না।’

Reneta

এই মুহূর্তে কোহলি নিজের নামের সুবিচার করতে না পারলেও খুব দ্রুত ফিরে আসবেন বিশ্বাস ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকার। তিনি চান কোহলি আবারও পুরোনো ধারায় ফিরে আসুক।

‘কোহলির অনেক বেশি সক্ষমতা ও ক্রিকেটীয় মেধা আছে। আপনি সবসময় চাইবেন এমন একজন খেলোয়াড় ফিরে আসুক। তবে তিনি যদি সাম্প্রতিক সময়ে পারফর্ম না করেন, ইটস ফাইন তাকে বাদ দিয়ে দেও। তরুণ তারকারা দারুণ খেলছে। আপনি যদি অশ্বিনকে বাদ দিতে পারেন তাহলে অন্য যে কেউকে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিলকোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT