মার্শের বিরুদ্ধে ভারতীয় সমর্থকের অভিযোগ দায়ের

দুই ব্যক্তি বসে আছেন, একজনের পা অন্যের কাঁধে রাখা, হাসছেন ও মজা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুর্দান্ত প্রতাপে উড়তে থাকা ভারতকে ঘরের মাটিতে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এরপর দলটির পেস অলরাউন্ডার মিচেল মার্শ ড্রেসিংরুমে শিরোপার উপর পা দিয়ে বসেছিলেন। সেই ছবি তুলে অধিনায়ক প্যাট কামিন্স সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতীয় এক সমর্থক।
ভারতীয় ওই সমর্থকের নাম কেশব পণ্ডিত এবং তিনি আরটিআই কর্মী। উত্তর প্রদেশের আলীগড়ের দিল্লিগেট পুলিশ স্টেশনে ওই অভিযোগ করেন কেশব। অভিযোগে লিখেছেন বিশ্বকাপ শিরোপার অসম্মান করেছে যা ভারতীয় সমর্থকদের মর্মাহত করেছে।
আহমেদাবাদের ম্যাচ শেষে ডানহাতি এ ব্যাটার শিরোপার উপর দুই পা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় একহাত চেয়ারে রেখে আরেক হাত দিয়ে বিয়ার পান করছিলেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগের একটি অনুলিপি ফরোয়ার্ড করেছেন।
শিরোপার প্রতি অসম্মান দেখানোয় মার্শকে ভারতে খেলতে নিষেধাজ্ঞা দেয়ারও আহ্বান জানিয়েছেন কেশব।






