চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্দিককে দলে চাননি রোহিত-আগারকার, যা বললেন জয় শাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন ভারতের অন্যতম ভরসা পেস-অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। পরে ফিরেছেন, কিন্তু ফর্ম ফিরে পাননি। এরপরও বিশ্বকাপ দলে তার থাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

চোট থেকে ফিরে আইপিএলে তেমন পারফর্ম না করতে পারলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন হার্দিক। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন এসেছিল, চাপে পড়ে হার্দিককে দলে নেয়া হয়েছে। সেবিষয়ে কথা বলেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

প্রধান নির্বাচক অজিত আগারকার সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, হার্দিকের নির্বাচন মূলত বিকল্প খেলোয়াড় না থাকার কারণে করা হয়েছে। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে মূলত চাপের কারণে। তবে কার বা কীসের চাপ ছিল, সেটি প্রতিবেদনে আসেনি।

জয় শাহ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বলেছেন, ‘ফর্ম এবং অভিজ্ঞতার সমন্বয়ে এটি বেশ ভালো একটি দল। নির্বাচকরা শুধুমাত্র আইপিএলের পারফরম্যান্স দিয়ে দল নির্বাচন করতে পারেন না। বাইরের অভিজ্ঞতাও এখানে বেশ জরুরি।’

আগে খবর হয়েছিল, অধিনায়ক রোহিত শর্মা বা আগারকার কেউই হার্দিককে দলে রাখার পক্ষে ছিলেন না। তাকে দলে রাখা হয়েছে মূলত ‘চাপের’ কারণে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআগারকারইউএসএজয় শাহভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT