চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপল পণ্য নিয়ে ভারতের সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২৪
তথ্যপ্রযুক্তি
A A

আইফোনপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে কেবল ভারতের বাজারে এসেছে অ্যাপলের আইফোন-১৬ সিরিজ। দেশটিতে গত শুক্রবার থেকে বিক্রি শুরু হয় আইফোন ১৬ সিরিজ, পারফর্মেন্সও যথেষ্ট আশাব্যঞ্জক। তবে একই সময়ে অ্যাপলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ভারতের বাজার। অ্যাপলের বিভিন্ন পণ্যের উপর জারি হয়েছে সতর্কতা।

গত ১৯ সেপ্টেম্বর ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন) উচ্চ নিরাপত্তা ঝুঁকি নিয়ে এই সতর্কবার্তাটি প্রকাশ করে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস ও ভিশনওএস- অ্যাপলের এই অপারেটিং সিস্টেমগুলোতে প্রাপ্ত বিভিন্ন ত্রুটির প্রেক্ষিতেই মূলত এই সতর্কতা জারি করা হয়। এই ত্রুটিসমূহের কারণে সংশ্লিষ্ট ডিভাইসগুলো উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে।

যে ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারেন অ্যাপল ব্যবহারকারীরা
বিভিন্ন ডিভাইসে প্রাপ্ত ত্রুটিসমূহকে কাজে লাগিয়ে একজন সাইবার আক্রমণকারী ব্যবহারকারীর ডিভাইসে নিম্নলিখিত ক্ষতি সাধন করতে পারে:

সাইবার আক্রমণকারীরা ডিভাইসের সংবেদনশীল তথ্যের অনঅনুমোদিত অ্যাক্সেস পেয়ে যেতে পারে। ডিভাইসের সিস্টেমে ইচ্ছেমতো কোড বসিয়ে দিতে পারে। নিরাপত্তামূলক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে পারে। ডিনায়াল-অব-সার্ভিস (সেবা প্রদানে অস্বীকৃতি) কন্ডিশন তৈরি করতে পারে। সিস্টেমের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। স্পুফিং অ্যাটাক করতে পারে এবং ক্রস-সাইট স্ক্রিপ্টিং (এক্সএসএস) আক্রমণ করতে পারে।

যে সকল পণ্য নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে
আইওএস: আইওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন। আইপ্যাডওএস: আইপ্যাডওএস ১৮ ও ১৭.৭ এর পূর্ববর্তী ভার্সন। ম্যাকওএস সোনোমা: সোনোমা ১৪.৭ এর পূর্ববর্তী ভার্সন। ম্যাকওএস ভেনচুরা: ভেনচুরা ১৩.৭ এর পূর্ববর্তী ভার্সন। ম্যাকওএস সেকোয়া: সেকোয়া ১৫ এর পূর্ববর্তী ভার্সন। টিভিওএস: টিভিওএস ১৮ এর পূর্ববর্তী ভার্সন। ওয়াচওএস: ওয়াচওএস ১১ এর পূর্ববর্তী ভার্সন। সাফারি: সাফারি ১৮ এর পূর্ববর্তী ভার্সন। এক্সকোড: এক্সকোড ১৮ এর পূর্ববর্তী ভার্সন এবং ভিশনওএস: ভিশনওএস ২ এর পূর্ববর্তী ভার্সন।

Reneta

নিরাপত্তা ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের করণীয়
নিরাপত্তা সঙ্ক্রান্ত ঝুঁকির প্রেক্ষিতে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপল ডিভাইসগুলোর অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি নিজ নিজ ডিভাইসে কোনো প্রকার অস্বাভাবিক কার্যকলাপ হচ্ছে কিনা এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর আছে কিনা-এ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করারও আহ্বান জানানো হয় সতর্কবার্তায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপলঅ্যাপল পণ্যআইফোনভারতভারতের সতর্কতা জারি
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT