যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে যে কোনো বিশেষ সংকট বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাদের অবস্থান কী হবে সে সিদ্ধান্ত সম্পূর্ণ নয়াদিল্লির।
এনডিটিভি জানিয়েছে, হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সমন্বয়ক জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন যখন যুক্তরাষ্ট্র সফরে এসেছিলেন তখন আপনারাই তা বুঝতে পেরেছিলেন।
কিরবি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যেকোনো বিশেষ সংকট বা জরুরি অবস্থায় তাদের অবস্থান কী হতে চলেছে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমরা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেব।
তিনি বলেন, আমরা প্রতিদিন ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।








