চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজদের ম্যাচ দিয়েই গড়াবে আইপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র ১৭তম আসর শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। বৃহস্পতিবার বিকেলে বিসিসিআই দুই ভাগে হতে যাওয়া এবারের আসরের আংশিক সূচি প্রকাশ করেছে। প্রথমার্ধে খেলা হবে ২১ টি ম্যাচ, যা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজ-ধোনিদের মুখোমুখি হবে বিরাট কোহলিরা।

উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আতিথেয়তা দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে গড়াবে লড়াই। ফাইনালের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র ৫ দিন আগে।

ভারতীয় নির্বাচন কমিশন লোকসভার জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের পর আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলার সূচি ঠিক করা হবে। দেশটির জাতীয় নির্বাচন হবে এপ্রিল এবং মে মাসের কিছু সময় জুড়ে। এজন্য পুরো সূচি প্রকাশ করতে পারেনি আয়োজক কমিটি।

উদ্বোধনী ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়। পরের থেকে সন্ধ্যার ম্যাচটি স্থানীয় সময় সাড়ে ৭ টা এবং দিনের ম্যাচগুলো শুরু হবে বিকেল সাড়ে ৩ টা থেকে। গত আসরের ফাইনালের পর অস্ত্রপচার হয়েছিল ধোনির। উদ্বোধনী ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরবেন বিশ্বজয়ী এ তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলচেন্নাইধোনিবেঙ্গালোরভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT