ক্রিকেট

সেমিফাইনালে পিচ পরিবর্তনের অভিযোগ অপ্রাসঙ্গিক: গাভাস্কার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মক পিটাউদি স্মৃতি ভবনের ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মক পিটাউদি স্মৃতি ভবনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিফাইনালে অপ্রতিরোধ্যভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রাখে স্বাগতিক ভারত। কিন্তু ওই ম্যাচ শুরুর আগে পিচ পরিবর্তন হয়েছে, আইসিসির প্রধান কিউরেটরের বরাত দিয়ে এমন অভিযোগ উঠে। সেই অভিযোগকে বেশ অপ্রাসঙ্গিক বলেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

ভারতীয় সংবাদ মাধ্যমে গাভাস্কার বলেছেন, ‘ভারত ম্যাচের আগে পিচ নির্বাচনে বিসিসিআইয়ের হস্তক্ষেপের অভিযোগ বেশ বিভ্রান্তিকর। আইসিসির পিচ কনসালট্যান্ট আশেপাশেই থাকে এবং আইসিসির অনুমোদনের পরই নির্ধারিত পিচে খেলা হয়।’

ভারতকে সহায়তা দিতে স্পিন সহায়ক পিচে হয়েছে সেই অভিযোগে মোহাম্মদ শামির ৭ উইকেটের কথা উল্লেখ করেছেন গাভাস্কার। ‘নকআউট পর্বের জন্য নতুন পিচে খেলা হবে এমন কোনো শর্ত নেই। আগের পিচে ভারতের খেলা হয়েছে বলে এখানে হাংকি-পাংকি হবে এমন ভাবার কিছু নেই।’

‘ভারতের স্পিনারদের সুবিধা দিতে শুষ্ক পিচের যে অভিযোগ সেটি ঠিক নয় তা প্রমাণিত হয়েছে ম্যাচে ৭২৫ রানের মাধ্যমে। এবং সেখানে একজন পেসার ৭ উইকেট নিয়েছে।’

সেমিফাইনালে কিউইদের বিপক্ষে দুর্দান্ত খেলে ৭০ রানে জয় পায় ভারত। কিন্তু ফাইনালে প্যাট কামিন্সদের অস্ট্রেলিয়া স্বাগতিক রোহিতদের হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জেতে।

বিষয়:আইসিসি গাভাস্কার নিউজিল্যান্ড ভারত রোহিত শামি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…