চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকের রেকর্ড গড়া ইনিংসে ভারতের ২৪৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার অভিষেকের রেকর্ড গড়া ইনিংসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে ইংলিশ বোলারদের তুলোধুনো করেছেন অভিষেক শর্মা। রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। তাণ্ডব চালানো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

১০টি ছক্কা ও পাঁচটি চারে ৩৭ বলে সেঞ্চুরি করেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগে ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অভিষেকের সেঞ্চুরি অষ্টম দ্রুততম। শীর্ষে শাহিল চৌহান, গত বছর জুনে এস্তোনিয়ার এই ব্যাটার সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

৭ চার ও ১৩ ছক্কায় ৫৪ বলে ১৩৫ রানে থামে অভিষেকের ইনিংস। এখানেই রেকর্ড অভিষেকের। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। এর আগে রোহিত শর্মা, সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ১০টি করে ছক্কা হাঁকিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও শাহিল চৌহানের। দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়া ইনিংসে ১৮ ছক্কা হাঁকান।

Banglabid

ওয়াংখেড়েতে টসে জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৭ রান করে ভারত। অভিষেকের তাণ্ডব চালানো ইনিংসের পাশাপাশি শিভম দুবে ১৩ বলে ৩০ রান এবং তিলক ভার্মা ১৫ বলে ২৪ রান করেন।

ইংলিশদের হয়ে ব্রাইডন কার্স তিনটি এবং মার্ক উড দুটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকইংল্যান্ডটি-টুয়েন্টিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬

আগামীকাল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

যেমন ব্যালটে ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT