ক্রিকেট

৮ বছর পর ডসনকে ফিরিয়ে ভারত পরীক্ষায় ইংল্যান্ড

ইংল্যান্ডের ক্রিকেটাররা বিশ্রামে বসে আছেন, মাঠের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ইংল্যান্ড ক্রিকেটার বিশ্রামে বসে আছেন, মাঠের পাশে ব্যাগ ও ক্রিকেটের সরঞ্জাম সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ ঘরে থাকবে। অন্যদিকে ভারতের সুযোগ সমতায় ফিরে সিরিজ বাঁচিয়ে রাখার। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টর আগেরদিন একাদশ জানিয়েছে স্বাগতিকরা, ৮ বছর পর ফেরানো হয়েছে ৩৫ বর্ষী স্পিনার লিয়াম ডসনকে।

বুধবার চতুর্থ টেস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু লড়াই। আঙুলের চোটে ছিটকে গেছেন শোয়েব বশির। তার জায়গায় এসেছেন বাঁহাতি স্পিন-অলরাউন্ডার ডসন।

২০১৬ সালে টেস্টে অভিষেক হওয়া ডসন এপর্যন্ত খেলেছেন ৩ ম্যাচ। সবশেষ ২০১৭ জুলাইতে সাউথ আফ্রিকার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে নেমেছিলেন।

২০২১ সাল থেকে ঘরোয়া লিগে নিয়মিত আলো ছড়িয়ে চলেছেন ডসন। এসময়ে ১২ বার নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০২৩ থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেটের পাশাপাশি ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রান করেছেন। গত পাঁচ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি ৯টি।

চতুর্থ টেস্টে ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রালি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জফরা আর্চার।

বিষয়:ইংল্যান্ড ওল্ড ট্র্যাফোর্ড বেন স্টোকস ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…