চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরির পথে জাদেজা, হায়দরাবাদে চালক ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দেখা পেলেন না যশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ৮০ ও ৮৬ রানে এ দুই ব্যাটার আউট হলেও নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরির পথে হাঁটছেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন শেষে ৮১ রানে অপরাজিত আছেন এই অলরাউন্ডার। সঙ্গে ৩৫ রানে অপরাজিত অক্ষর প্যাটেল। দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ১৭৫ রানে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাটে নেমে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৪২১ রান।

দিনের শুরুতে ৭৬ রানে অপরাজিত থেকে মাঠে নামা জয়সওয়াল এক বাউন্ডারি মেরে দিনের চতুর্থ বলে জো রুটের হাতে ফিরতি ক্যাচে আউট হন। রুট অবশ্য ওখানেই থামেননি। পরে ফিরিয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার কেএস ভরতকেও।

এর আগেই অবশ্য ভারতের লিড পেরিয়ে যায় ১০০ রানে। এরপর রাহুল চতুর্থ উইকেটে শ্রেয়াস আয়ারের সঙ্গে ৬২ আর জাদেজার সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি গড়েন। ৭২ বলে ১৪তম অর্ধশতক পূর্ণ করা রাহুলও এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে অভিষিক্ত টম হার্টলির বলে রেহানের হাতে ক্যাচ হয়ে ফিরে যান রাহুল। ৮টি চার ও ২ ছক্কায় করা ৮৬ রান আসে তার ব্যাট থেকে।

শেষ সেশনে উইকেট ধীর হয়ে আসলে রান তোলা বেশ কঠিন হয়ে ওঠে। জাদেজা ও শ্রীকর ভরত চেষ্টা করেন জুটি গড়তে। দলীয় ৩৫৬ রানে ভরত আউট হলে ভাঙে এই জুটি। তিনি ৩ চারে ৪১ রান করে যান। ৩৫৮ রানে নতুন ব্যাটার রবীচন্দ্রন অশ্বিন ১ রানে করে আউট হওয়ার পর জাদেজা ও অক্ষর দিন শেষ করে আসেন অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটিতে।

বল হাতে টম হার্টলি ও জো রুট ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জ্যাক লিচ ও রেহান আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজাজেদাভারতভারত-ইংল্যান্ড সিরিজরোহিতলিড স্পোর্টসশ্রেয়াস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT