চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়সওয়ালের রেকর্ডমাল্যে ভারতের ধামাকা জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজকোট টেস্টের চতুর্থ দিনটা জয়সওয়ালময়। ব্যাট হাতে ঝড় তুলেছেন। পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সঙ্গে একাধিক রেকর্ডও। তারকা ওপেনারের রেকর্ডমাল্যের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন রবীন্দ্র জাদেজা। বড় লক্ষ্য তাড়ায় নেমে ধসে গেছে ইংল্যান্ড। ৪৩৪ রানের বড় জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।

টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত। তার ও জাদেজার জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রানের সংগ্রহ আনে স্বাগতিক দল। রানতাড়ায় নেমে বেন ডাকেটের সেঞ্চুরিতে ৩১৯ রানে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নেমে জয়সওয়ালের ডাবলে ৪ উইকেটে ৪৩০ রানে ইনিংস ঘোষণা করে ভারত। আগের ১২৬ রানের লিডসহ ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় ৫৫৬ রানের। জবাবে ১২২ রানে গুটিয়ে যায় ইংলিশবাহিনী।

রানের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় জয় এটি। এরআগে ২০২১ সালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৩৭২ রানে।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তোলার পর পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন যশ্বী জয়সওয়াল। শনিবার তৃতীয় দিন আর না নামলেও চতুর্থ দিনে নেমে সেঞ্চুরিকে ডাবলে নিয়েছেন তারকা ওপেনার। অপরাজিত ডাবল সেঞ্চুরিতে গড়েছেন একাধিক রেকর্ড। ১৪ চার ও ১২ ছক্কায় ২৩৬ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জয়সওয়াল।

১২ ছক্কা হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক বনে গেছেন জয়সওয়াল। আগে রেকর্ডটি ছিল নভজাত সিং সিধু ও মায়াঙ্ক আগারওয়ালের। ১৯৯৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিধু ৮টি ছক্কা মেরেছিলেন। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা হাঁকিয়েছিলেন আগারওয়াল।

Reneta

আন্তর্জাতিক অঙ্গনে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের শীর্ষেও পৌঁছেছেন জয়সওয়াল, শীর্ষে অবশ্য যৌথভাবে বসেছেন। রেকর্ডটি এতদিন ছিল কেবল পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের দখলে। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি।

ছক্কার আরেকটি রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন জয়সওয়াল। চলতি টেস্ট সিরিজে এপর্যন্ত ২২টি ছক্কা মেরেছেন তিনি। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ। আগে রেকর্ডটি ছিল রোহিতের। ২০১৯ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে ১৯ ছক্কা মেরেছিলেন রোহিত। শুধু ভারতীয়দের মধ্যেই নয়, কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন জয়সওয়ালের। আগে এই রেকর্ডটিও ছিল রোহিতের।

একমাত্র ভারতীয় হিসেবে ক্যারিয়ারে প্রথম তিনটি সেঞ্চুরিকে দেড়শতাধিক রানের বেশিতে পৌঁছে দিয়েছেন জয়সওয়াল। অর্জনটিতে অবশ্য তার থেকে এগিয়ে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ক্যারিয়ারের প্রথম চারটি সেঞ্চুরিকে তিনি পরিণত করেছিলেন দেড়শতাধিক রানের ইনিংসে।

রাজকোট টেস্টে দ্বিতীয় দিনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে জ্যাক ক্রলিকে আউট করে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকেছেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী অফস্পিনার। অফস্পিনারদের মধ্যে পাঁচশ ছোঁয়া তৃতীয় বোলার তিনি। তার আগে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন এবং অস্ট্রেলিয়ার নাথান লায়ন কীর্তিটি গড়েছেন।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের বেন ডাকেটও। ক্যারিয়ারে তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি এটি। ৮৮ বলে পূর্ণ করেছেন শতক। যা ভারতের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। ১৯৯০ সালে লর্ডসে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে ৯৫ বলে শতক ছুঁয়েছিলেন তখনকার ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচ।

চতুর্থ দিনে ২ উইকেটে ১৯৬ রানে ব্যাটে নামে ভারত। লিডের ১২৬ রানসহ ৩২২ রানে এগিয়ে ছিল। কুলদীপ যাদবকে নিয়ে এদিন ৫০ রান তোলেন শুভমন গিল। ২৪৬ রানে দিনের প্রথম উইকেট হারায় ভারত। রানআউট হয়ে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে ফিরে যান গিল। ১৫১ বলে ৯১ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার।

গিল ফেরার পর আগেরদিন রিটায়ার করা জয়সওয়াল মাঠে নামেন। খানিক বাদে কুলদীপও ফিরে যান। ২৭ রান করে রেহান আহমেদের শিকার হন কুলদীপ। পরে সরফরাজ খান ও জয়সওয়ালের ঝড় দেখে রাজকোট। ১৫৮ বলে ১৭২ রানের অপরাজিত জুটি গড়েন দুজনে। ডাবল পূর্ণ করে নেন জয়সওয়াল। ২৩৬ বলে করেন ২১৪ রান। তিন ছক্কা ও ছয়টি চারে ৭২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন সরফরাজ।

ভারতের ইনিংস ঘোষণার আগে অবশ্য নাটকীয়তার দেখা মিলেছিল রাজকোটে। ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর অধিনায়ক রোহিত ইনিংস ঘোষণা করেছেন ভেবে সরফরাজকে নিয়ে মাঠ ছাড়তে শুরু করেন জয়সওয়াল। অনেক ইংলিশ ক্রিকেটার ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছে যান। এমনকি মাঠকর্মীরাও মাঠে নেমে গিয়েছিলেন। তবে রোহিত ড্রেসিংরুম থেকে ইশারায় জানান ইনিংস ঘোষণা না করার বিষয়টি। পরে আর খেলা হয়েছিল এক ওভার।

বড় লক্ষ্য তাড়ায় নেমে জাদেজার ঘূর্ণির কাছে দাঁড়াতে পারেনি ইংলিশ দলটি। ২০ রানের বেশি করতে পেরেছেন কেবল একজন। সর্বোচ্চ ৩৩ রান করেন মার্ক উড। বাকিদের মধ্যে বেন ফোকস ও টম হার্টলি করেন ১৬ রান করে। বেন স্টোকস করেন ১৫ রান। ওপেনার জ্যাক ক্রলি করেন ১১ রান। বাকিদের কেউ পৌঁছাতে পারেননি দুঅঙ্কের ঘরে।

১২.৪ ওভার বল করে ৪১ রান খরচায় জাদেজা ৫ উইকেট নেন। কুলদীপ নেন দুটি, অশ্বিন ও বুমরাহ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডজয়সওয়ালজাদেজাডাকেটভারতরাজকোট টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT