ক্রিকেট

মারা গেছেন ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি

ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদির ছবি, যিনি মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদির ছবি, যিনি মারা গেছেন, বাংলার ক্রিকেট ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি মারা গেছেন। সোমবার দিল্লিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৭৭ বর্ষী সাবেক অধিনায়ক। ১৯৭৬-১৯৭৮ সালের মধ্যে ২২ টেস্টে অধিনায়কত্ব করেন বেদি।

গত দুবছর অসুস্থ ছিলেন বেদি। এসময়ে একাধিকবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। মাসখানেক আগে হাঁটুতে একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল বাঁহাতি অর্থোডক্স স্পিনারের।

ভারতের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছিলেন বিষেণ। ১৯৬৭ থেকে ১৯৭৯ পর্যন্ত দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রায় একযুগের ক্যারিয়ারে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন।

মারা গেছেন ভারতের কিংবদন্তি স্পিনার বিষেণ সিং বেদি

টেস্টে ১১৮ ইনিংস বল করে ২৬৬ উইকেট নেন বেদি। যেখানে ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন ১৪টি। অবসর নেয়ার সময় টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। ওয়ানডেতে ১০ ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।

বিষয়:দিল্লি ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…