ক্রিকেট

এশিয়া কাপ জিতে ৮১৩ শতাংশ বেশি প্রাইজমানি পাচ্ছে সূর্যকুমারের ভারত

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, ক্রিকেট খেলোয়াড়রা একসঙ্গে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে আসরের নবম শিরোপা ঘরে তুলেছে সূর্যকুমার যাদবের দল। পাকিস্তানকে হারানোয় বেশ বড়সড় আর্থিক পুরস্কারও পাচ্ছে ভারতীয় দলটি। ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এ পুরস্কার দেবে।

এবারের এশিয়া কাপ জয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ২.৬ কোটি রুপি। বাংলাদেশের মুদ্রায় এশিয়া কাপের প্রাইজমানির পরিমাণ ৩৬, ৩৩৯, ১১০ কোটি টাকা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে এ অর্থ পাবে ভারতীয় দলটি।

তবে এশিয়া কাপের প্রাইজমানির থেকে ৮১৩ গুণ বেশি আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া এশিয়া কাপ জয়ের পুরস্কার হিসেবে খেলোয়াড়দের ২১ কোটি ভারতীয় রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ কোটি ৬৭ লাখ টাকা।

দেভজিৎ সাইকিয়া অপরাজিত চ্যাম্পিয়ন ভারতের জন্য এটিকে ‘বড় পুরস্কার’ হিসেবে মন্তব্য করেছেন। ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় বোর্ড ১২৫ কোটি ভারতীয় রুপি পুরস্কার ঘোষণা করেছিল যেখানে আইসিসির প্রাইজমানি ছিল ২০ কোটি ভারতীয় রুপি।

বিষয়:এশিয়া কাপ-২০২৫ এসিসি পাকিস্তান বিসিসিআই ভারত সাইকিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…