চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার বল ছুঁড়ছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ ছেলেদের যুব দল। সুযোগ এসেছিল মেয়েদেরও। বছরের শেষটা শিরোপায় রাঙাতে পারেনি মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ভারতের কাছে হেরে গেছে ৪১ রানে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বায়েওমাস স্টেডিয়ামে রোববার সকালে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। সর্বোচ্চ ৫২ রান করেন গংদি তৃষা। জবাবে ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা থামে ৭৬ রানে।

১১৮ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৮ রানের মাথায় ভিজে যোশিতার বলে রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন মোসাম্মৎ ইভা। আরেক টপঅর্ডার সুমাইয়া আক্তারকে ফেরান ব্যারনেস সিসোদিয়া। তার ব্যাটে আসে ৮ রান। চাপে পড়ে জুনিয়র টিম টাইগ্রেস।

অন্যপ্রান্ত থেকে ওপেনার ফাহমিদা ছোয়া আশা জাগালেও ২৪ বলে ১৮ রানের বেশি করতে পারেননি। ১২তম ওভারের শেষ বলে অধিনায়ক সুমাইয়া আক্তার আউট হলে ৫৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আসা যাওয়ার মিছিলের মাঝে শুধু উইকেটরক্ষক ব্যাটার জুরিয়া ফিরদৌসের ব্যাটে আসে ৩০ বলে ২২ রানের ইনিংস।

বাকিদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পাননি। শেষপর্যন্ত সব উইকেট হারিয়ে ৭৬ রানে থামে বাংলাদেশ।

ভারতের হয়ে ৩.৩ ওভার বল করে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আয়ুষি শুক্লা। ২টি করে উইকেট নেন সোনম যাদব ও ব্যারনেস সিসোদিয়া।

Reneta

এর আগে বাংলাদেশ শুরু থেকে ভারতের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা লড়াকু পুঁজি এনে দেন। দুই ওপেনার কামিলনী ও তৃষা গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারজানা। ৯ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।

প্রথম উইকেটের পর একপ্রান্তে উইকেট হারাতে থাকে ভারত। অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। ১৭ রান আসে মিথিলা বিনোদের ব্যাটে। অধিনায়ক নিকি প্রসাদ ১২ ও আয়ুষি শুক্লা ১০ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। ১১৭ রানে থামে টিম ইন্ডিয়া।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপএশিয়া কাপবাংলাদেশভারতলিড স্পোর্টসশুক্লাসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT