চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ ওভারেই শেষ হল প্রথমদিনের খেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

৩৫ ওভারে আলোকস্বল্পতা ও বৃষ্টিতে বন্ধ হয়েছিল কানপুর টেস্টের দ্বিতীয় সেশনের খেলা। গ্রিনপার্ক স্টেডিয়াম আঁধারে ছেয়ে গিয়েছিল তারপর। ওই ৩৫ ওভারেই শেষ হয়ে গেল প্রথমদিনের খেলা। বৃষ্টির বেগ বাড়ায় দিনের খেলা বন্ধ ঘোষণা দেন ম্যাচের দুই মাঠ আম্পায়ার।

শনিবার বাংলাদেশের দুই ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। মুমিনুল ৮১ বলে ৪০ রানে এবং মুশফিক ৬ রানে অপরাজিত আছেন। ৩ উইকেট হারিয়ে প্রথমদিনে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। আকাশ দীপ ২টি ও রবীচন্দ্রন অশ্বিন এক উইকেট নিয়েছেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশের বিপক্ষে সিরিজটিতে দ্বিতীয় টেস্টে টসে জিতে শুক্রবার আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। কানপুরে স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। গত ম্যাচের একাদশে দুই পরিবর্তন নিয়ে নামে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।

মাঠে নেমে সাবধানী শুরুতে জাকির হাসান ও সাদমান ইসলাম জুটি গড়ে তোলার চেষ্টা করেন। ৪০ মিনিট ক্রিজে কাটিয়েও রানের দেখা পাননি জাকির। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের শিকার হন তিনি। ২৪ রান করে আকাশের দ্বিতীয় শিকার হন সাদমান।

২৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে রাখেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দারুণ খেলতে থাকা অধিনায়ক শান্ত লাঞ্চ বিরতির পর ৩১ রানে অশ্বিনের শিকার হয়ে ফেরেন। ৮০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ও মুশফিকুর রহিম মিলে দলীয় শতরান পার করেন।

Reneta

এর আগে, সকাল ৯টার পর ম্যাচ অফিসিয়ালরা জানান, আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে নামবেন বাংলাদেশ সময় সকাল ১০টায়। বৃষ্টির পর ভেজা আউটফিল্ড থাকায় দিনের খেলা নিয়ে শঙ্কা বাড়ে তখন। সকাল ১০টায় পিচ পর্যবেক্ষণ করেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ড কেটেলবোরো। এ সময় মাঠের একস্ট্রা কাভার অঞ্চল স্যাঁতসেঁতে ছিল, যেটি উদ্বেগের একমাত্র কারণ ছিল। পরে একঘণ্টা দেরিতে গড়ায় খেলা।

ধারাভাষ্যকার মুরালি কার্তিক সকালে নিশ্চিত করেছিলেন, ‘এটা কালো মাটির পিচ। এটা বেশ কালো, তবে সেখানে যথেষ্ট ফ্যাকাশে রংয়ের ঘাস রয়েছে। ব্যাট করার জন্য ভালো হলেও আকাশের যে অবস্থা সেটা ম্যাচের অবস্থা নিয়ে আবারও ভাবাচ্ছে।’

বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে এদিন। তাকে উত্তর প্রদেশ পুলিশ হাসপাতালে পাঠিয়েছে, দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে এমন। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিনে মধ্যাহ্ন বিরতির সময়ের ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরটাইগার রবিবাংলাদেশভারতমুমিনুলরোহিতলিড স্পোর্টসশান্তসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

জুলাই ২৮, ২০২৬

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT