ফুটবল

শিরোপায় চোখ রেখে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে, প্রস্তুতি ও প্রতিযোগিতার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। অরুনাচলে খেলা, মাঠ-দর্শক ভারতের অনুকূলে। স্বাগতিকদের শক্তিশালীও মানছে বাংলাদেশ। তবে ভারত ম্যাচ সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী মুর্শেদ-ফয়সালরা। শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে উন্মুখ তারা, বলছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই। বয়সভিত্তিক এ ক্যাটাগরিতে ২০২৩ সালে একবার শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবার এই ক্যাটাগরিতে শিরোপা জয়ের। তবে অনূর্ধ্ব-২০ দলের হয়ে গতবছর শিরোপা জিতেছিল লাল-সবুজ দল।

ম্যাচের আগে ভিডিও বার্তায় কোচ ছোটন বলেছেন, ‘আমাদের ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা অনেককিছু শিখতে পেরেছে। এতে এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত।’

অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেছেন, ‘ফাইনালে সবসময় একটু এক্সাইটমেন্ট কাজ করে। এটা ফাইনাল, টুর্নামেন্টের শেষ ম্যাচ। এখানে দুইটা দলই চাইবে জিততে, ভালো খেলতে এবং ট্রফি দেশে নিতে। আমরা এখানে এসেছি লক্ষ্য পূরণ করতে। ইনশাআল্লাহ সেটা করেই দেশে ফিরব।’

বিষয়:ছোটন নাজমুল হুদা বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…