চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ রানও করতে পারল না অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে বর্তমান-সাবেক সবার ফেভারিটের তালিকায় অন্যতম নাম শক্তিশালী অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই অস্ট্রেলিয়ার নাজেহাল অবস্থা। ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে ২০০ রানও করতে পারল না তারা। ১৯৯ রানে থেমেছে প্যাট কামিন্সের দল।

বাঁহাতি দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও কূলদীপ যাদব এবং ডানহাতি স্পিনার রবীচন্দ্র অশ্বিনের ঘূর্ণিতে নাকাল হয়েছে প্যাট কামিন্সের দল। এ তিন স্পিনার মিলে তুলে নিয়েছেন অজিদের ৬টি উইকেট। তবে প্রথম শিকার এনে দেন পেসার জাসপ্রিত বুমরাহ।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের আস্থার প্রতিদানে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। বুমরাহ’র বলে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন এ ডানহাতি।

মার্শের আউটের পর স্মিথ ও ওয়ার্নার অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখেন। ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। বাঁহাতি রিস্ট স্পিনার কূলদীপ যাদবের বলে ক্যাচ হওয়ার আগে ওয়ার্নার খেলে যান ৫২ বল, করেন ৪১ রান।

ওয়ার্নারের পর স্মিথ ও লাবুশেন মিলে ৩৬ রানের আরেকটি জুটি গড়েন। কিন্তু সে জুটিও বেশিক্ষণ থাকতে দেননি জাদেজা। স্মিথকে বোল্ড করেন, তার আগে অভিজ্ঞ এ ব্যাটার ৭১ বল খেলে ৪৬ রান করেন। লোয়ার অর্ডারে ২৪ রান করেন পেসার মিচেল স্টার্ক। অ্যালেক্স কেয়ারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের আসা-যাওয়ায় ৪৯.৩ ওভারে ১৯৯ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

Reneta

১০ ওভারে ২টি মেডেনসহ ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাদেজা। এছাড়া বুমরাহ এবং কূলদীপের প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এছাড়া অশ্বিন, সিরাজ এবং হার্দিক পান্ডিয়া নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ার্নারকামিন্সজাদেজাবুমরাহভারতরোহিতস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT