বাংলাদেশ

মিন্টো রোডে মন্ত্রী-আইজিপি বাসভবন সড়কে নিরাপত্তা বৃদ্ধি

পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্টো রোডে মন্ত্রী-আইজিপি বাসভবন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবন। মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আজ রোববার (৪ আগস্ট) বেলা ১২টা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মিন্টো রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঘটনাস্থলে থাকা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১২টা ৪৭ মিনিটের দিকে শাহবাগ থেক হোটেল শেরাটন ক্রস করে মিন্টো রোডের দিকে চলে আসে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মিন্টো রোডে মন্ত্রী-আইজিপি বাসভবন সড়কে নিরাপত্তা বৃদ্ধি

বিষয়:নিরাপত্তা জোরদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…