বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন: রাজধানীতে নিরাপত্তা জোরদার

ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন: রাজধানীতে নিরাপত্তা জোরদার

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ টহল ও গোয়েন্দা নজরদারি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে তাদের দেখা না মিললেও রাজধানীতে ধর্মঘটবিরোধী অবস্থান কর্মূসূচি ও মিছিল হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব নাশকতায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা দুর্বৃত্তদের গ্রেপ্তারও করছে। মামলাও হচ্ছে বিভিন্ন থানায়। এমন বাস্তবতায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটে নগরে যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার যানবাহনে যাত্রী কম বলছেন পরিবহন সংশ্লিষ্টরা।

ধর্মঘটকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জননিরাপত্তা বিবেচনায় যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবেলায় প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়:ককটেল বিস্ফোরণ নিরাপত্তা জোরদার যানবাহনে আগুন রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…