চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন হচ্ছে ৮ অক্টোবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন সফল হতে চলেছে। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন ভাষা শহীদদের। দীর্ঘদিন ধরে প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মানের পরিকল্পনা বাস্তব রূপ ধারণ করতে যাচ্ছে।

প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। আগামী ৮ অক্টোবর দেশী বিদেশী আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করা হবে নবনির্মিত এই শহীদ মিনার।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন- আয়েবার প্যারিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই মাতৃভাষা ও ইউনেস্কো স্বীকৃত আন্তর্জাতিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই স্মৃতিকে ধরে রাখতে, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে ফ্রান্সের তুলুজ শহরের পর প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণ অত্যন্ত আনন্দের। প্যারিস বন্ধু মরহুম আব্দুল মানিক একুশে ফেব্রুয়ারি প্যারিসে পালন শুরু করেছিলেন তার অমর কৃতিত্বেকে আমরা স্মরণে রাখতে চাই।

স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা স্বরুপ সদিওল বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশীদের জন্য গৌরবের, বহিঃবিশ্বে বাংলাদেশের ভাষা, কৃষ্টি সংস্কৃতিকে মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।

অর্থ সমন্বয়ক টিএম রেজা বলেন, দীর্ঘদিন ধরে ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা অস্থায়ী শহিদ মিনারে শ্রদ্ধা জানালেও ২০২৪ সালে স্থায়ী শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের প্রতি।

Reneta

বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী বলেন, আমরা গৌরবান্বিত মহিমান্বিত একুশে ফেব্রুয়ারির জন্য ভাষা শহীদদের আত্মত্যাগের জন্য আজ আমরা বিশ্ব দরবারে পরিচিত।

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ বলেন, এই মহতি উদ্যোগকে যারা ত্বরান্নিত করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।

একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন বলেন, প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্য থেকেও আমরা দেশমাতৃকার জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, দেবেশ বড়ুয়া, লুৎফুর রহমান বাবু, ইমরান মাহমুদ,আব্দুল মালেক হিমু, ফয়সাল আহমদ দ্বীপ, শাহ সুহেল, ইকবাল মোহাম্মদ জাফর, রাসেল আহমদ, সাবুল আহমদ, বাদল পাল, তাজ উদ্দিন, ফরিদ আহমদ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

প্যারিসের শহীদ মিনার নির্মাণের ব্যয় হবে ৮০ হাজার ইউরো এবং এই ব্যয়ের সিংহ ভাগ দিয়েছেন প্রধান সমন্বয়ক এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ আসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্বোধনপ্যারিসফ্রান্সশহীদ মিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT