চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে ইনডোর গেমস প্রতিযোগিতা উদ্বোধন

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৬:২৩ অপরাহ্ণ ২০, মে ২০২৪
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬ষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধন হয়েছে। এবারের আসরে দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে।

সোমবার ২০মে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে উপাচার্য ড. সাদেকা হালিম এ প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয়। সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সংশ্লিষ্ট থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায় আর সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকা যায়। খেলাধুলা ও সংস্কৃতিতে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলায় নারী পুরুষ বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।’

বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সেসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনডোর গেমসজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT