চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরবানির ঈদে নগদে ‘হাট আসবে বাড়িতে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন হাটের বিজ্ঞাপন, কোরবানির ঈদে নগদে হাট বাড়িতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশু কেনার ঝক্কি কমাতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা নগদ নিয়ে এসেছে অভিনব এক ক্যাম্পেইন। কোরবানির পশু কিনতে কয়েকটি ধাপ অনুসরণ করে নগদ গ্রাহকেরা নিজের বাড়িতে থেকে পছন্দমতো পশু কিনতে পারবে।

নগদের এই ক্যাম্পেইনে গ্রাহকদের হাটে যাওয়ার বদলে গরুর হাটই চলে যাবে তাদের বাড়িতে। নগদে টাইম স্লট বুকিং দিলে নির্ধারিত সময়ে গরুর হাট নিয়ে নগদ পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। এর জন্য নগদ গ্রাহকদের একটি ফরম পূরণ করতে হবে এবং নগদ নম্বর ও নাম-ঠিকানা দিয়ে এবং নিজ পছন্দ অনুযায়ী দিন-তারিখ নির্ধারণ করে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য বুকিং দিতে পারবেন।

অভিনব এই ক্যাম্পেইনের বিষয়ে নগদের উপব্যবস্থাপনা পরিচালক সিহাব উদ্দীন চৌধুরী বলেন, মানুষের জীবন আরো কীভাবে সহজ করা যায়, তা নিয়ে শুরু থেকেই কাজ করছে নগদ। সামনের দিনে ডিজিটাল ব্যাংক হবে আরেকটি মাধ্যম। এবারের কোরবানি ঈদে কোরবানির পশু কেনার জন্য গ্রাহকের দ্বারে হাট নিয়ে যাওয়া আইডিয়াটিও মানুষের জীবন সহজ করার একটি প্রক্রিয়ার অংশ।

এই ক্যাম্পেইনে একজন নগদ গ্রাহক একাধিকবার ‘হাট আসবে বাড়িতে’-এরজন্য বুকিং দিতে পারবেন। প্রতিবারে ভিন্ন ভিন্ন দিন-তারিখ নির্ধারণ করেও বুকিং দিতে পারবেন নগদ গ্রাহকেরা। ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন যেকোনো সময় নগদের ফরম-এর নিচের বাটনে ক্লিক করে বুকিং দেয়া যাবে।

ফরম পূরণ করে বুকিং দেওয়ার মাধ্যমে গ্রাহক বিজয়ী হওয়া সাপেক্ষে ‘হাট আসবে বাড়িতে’-এর জন্য সম্মতি দেবেন। এরপর ট্রাকে থাকা কোরবানির পশুর ব্যাপারে সকল তথ্য ও নির্ধারিত মূল্য ট্রাকে থাকা নগদের ভলান্টিয়ারের কাছে পাওয়া যাবে।

বিজয়ী গ্রাহক তার বাসায় আনা অপশনগুলোর মধ্যে দাম ও পছন্দ অনুযায়ী কোরবানির পশু নগদ পেমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল উপযুক্ত গ্রাহকদের মধ্য থেকে দ্বৈবচয়ন ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহা ২০২৪নগদবাড়ি যাবেহাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT