চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের বাজেটে রক্ষণশীল পরিচয় দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৩, জুন ২০২৪
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা বৈঠকে বসেছেন, আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,মানুষের জীবন যাত্রার ব্যায়ভার যাতে অধিক না হয় তার জন্য এবারের বাজেটে দেশরত্ন শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন।শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছেন।গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন।কৃষি একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা কৃষিকাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।যার কারনে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের পথকে বাঁধাগ্রস্ত করার মত কোন কার্যক্রম দেশ রত্ন শেখ হাসিনার সরকার নেবে না।

Banglabid

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন। সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোন প্রকার ঘাটতি হোক এটা শেখ হাসিনার সরকার কোন ভাবেই চায় না। এর জন্য যে সকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে।

ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোন বিষয় নিয়ে উৎকণ্ঠিত হবেন না। কৃষি বান্ধব বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তার পাশাপাশি এদেশের মানুষের জন্য, এদেশের কৃষকের স্বার্থের বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে আমরা মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে যেন কৃষকরা পায়, তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, যাদের কারণে ব্যবসায়ী সমাজ হেয় হয়। ব্যবসা-বাণিজ্য হবে এটাই স্বাভাবিক। ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা আমরা স্বাগত জানাই। অসৎ উদ্দেশ্য নিয়ে, অসৎ পথ অবলম্বন করে, স্বল্প সময়ের ভিতর লাভবান হয়ে মানুষকে যারা দুঃখ কষ্ট দেয়, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। আমি বলতে চাই, আপনারা এদেশের নাগরিক হয়ে মানুষের সাথে, জনগণের সাথে, কৃষকের সাথে আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন৷

Reneta

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT