জনপদ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে আহত রুবেল মারা গেছেন

দুর্যোগে আহত রুবেল, দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে আহত রুবেল, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরে বুধবার ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে ১০ মিনিটের কালবৈশাখী তাণ্ডব চালায়। কালবৈশাখীর তাণ্ডবে আহত রুবেল (৩৫) মারা গেছেন।

বৃহস্পতিবার ৩০ মে রাত ১০ টায় তিনি মারা যান।

জানা গেছে, দিনাজপুর সরকারি কলেজে নৈশ্য প্রহরীর দায়িত্ব পালনকালে আম গাছের ডাল ভেঙে মাথায় পড়লে আহত হন রুবেল। পরে বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বিষয়:কালবৈশাখী দিনাজপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…