ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন ডুফা ডায়মন্ড

চ্যাম্পিয়ন ডুফা ডায়মন্ডের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলাধুলা অনুষ্ঠানে ডুফা ডায়মন্ডের চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছে, উপস্থিত দর্শক ও কর্মকর্তাদের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) এর উদ্যোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ডুফা ফুটবল লীগ এর তৃতীয় আসর। ডুফা ডায়মন্ড, ডুফা ডায়নামাইট, ডুফা এভারগ্রীন এবং ডুফা চ্যালেঞ্জার্স দল অংশগ্রহণ করেছিল এবার।

লীগ পর্যায়ে সকল দল একে অপরের সাথে মোকাবেলা করে। পয়েন্ট তালিকায় শীর্ষ দু’দল ডুফা ডায়মন্ড এবং ডুফা চ্যালেঞ্জার্সের মাঝে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে ডুফা ডায়মন্ড ২-০ গোলে ডুফা চ্যালেঞ্জার্সকে পরাজিত করে তৃতীয় আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

দিনের শুরুতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমিলি টুর্নামেন্টের উদ্বোধন করেন। সাবেক কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন রংধনু প্রোপারটিস লিমিটেড।

বিষয়:ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স ফুটবল টুর্নামেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…