প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত অংশগ্রহণ করা তিন অ্যাথলেটের কেউই পেরোতে পারেননি বাছাইপর্বের বাধা। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টেও ঘটল একই ঘটনা। এই ইভেন্টের হিটে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর।
আসরের অষ্টম দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর। শুরুতে লড়াইয়ে থাকলেও শেষ দিকে ভালো করতে পারেননি ৩১ বর্ষী ইমরানুর।
নিজের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ডের চেয়ে এদিন বেশ বাজে পারফরম্যান্স করেছেন তিনি। হিটে দৌঁড় শেষ করেছেন ১০.৭৩ সেকেন্ডে। ৮ জনের মধ্যে ষষ্ঠ হন বাংলাদেশের অ্যাথলেট ইমরানুর।








