অন্যান্য খেলা

এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে হতাশ ইমরানুর, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে হতাশ ইমরানুর, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

এশিয়ান গেমসে নিজের সেরাটা দিতে পারেননি। ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বিদায়ের পর তাই হতাশা লুকাননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তবে এই ব্যর্থতা পেছনে ফেলে কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এখন সেই ভাবনাতেই মনোযোগ দিতে চান তিনি।

শুক্রবার জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে দৌড়ান ইমরানুর। প্রথম সেমিফাইনাল হিটে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের এই স্প্রিন্টার। সময় নিয়েছেন ১০.৪৪ সেকেন্ড। প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ডের পর সেমিফাইনালে সময়ের কিছুটা উন্নতি হলেও ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।

নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথাই শোনালেন ইমরানুল, জানালেন দ্রুতই ঘুরে দাঁড়াতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরানুর লিখেছেন, ‘আপনাদের মতোই আমিও এশিয়ান গেমসের পারফরম্যান্স নিয়ে হতাশ। সেমিফাইনালেই ছিটকে পড়লাম… খেলার মান মোটেও আশানুরূপ ছিল না, এমনকি আমার সেরা পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারিনি। আসলে মাঝেমধ্যে এমনটা হয়েই থাকে। এখন শুধু ভাবতে হবে কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। আপনাদের সমর্থন আমার কাছে সবসময়ই অত্যন্ত মূল্যবান।’

বিষয়:ইমরানুর এশিয়ান গেমস স্পিন্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…