চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিন্দি ও পাঞ্জাবি ঘরানার শ্রোতাদের কাছ থেকেও সাড়া পাচ্ছি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ৩০, মে ২০২২
বিনোদন
A A

আগেও হিন্দি গান করেছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল। সেই সব গান শ্রোতারা বেশ পছন্দ করেছেন। নতুন এ সময়ের জনপ্রিয় এ গায়কের মৌলিক গানের হিন্দি মিউজিক ভিডিওটি প্রকাশের পর ‘বেশ ভালো’ সাড়া ফেলেছে।

২৭ মে প্রকাশিত গানটি দুদিনের মধ্যে ১৫ লাখের বেশি দর্শক উপভোগ করেছেন। ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ইমরানের গাওয়া হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু’।

ইমরান বলেন, অভূতপূর্ব সাড়া পাচ্ছি এটি প্রকাশের পর। দুই বাংলা তো বটেই, হিন্দি ও পাঞ্জাবি ঘরানার শ্রোতাদের কাছ থেকেও সাধুবাদ পাচ্ছি গানটির জন্য। আশা করছি এখন থেকে নিয়মিত এমন উপহার নিয়ে হাজির হবো।

রজতের কথায় গানটির সুর-সংগীত করেছেন যৌথভাবে রাহুল ও অঞ্জন। আমান নটিয়ালের পরিচালনায় গল্প নির্ভর এই গানচিত্রে অভিনয় করেছেন ভারতের দুই মডেল নন্দনী শর্মা ও অনুজ সাইনি। যদিও এখানে নায়কের ভূমিকায় থাকার কথা ছিল ইমরানের। ঢাকার গানে যেমনটা তাকে পাওয়া যায়।

ইমরান বলেন, ‘গানটি রেকর্ড করেছি ৬ মাস আগে। তখনই ভিডিওটির জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার মাত্রা বাড়ায় যাওয়া হলো না। পরে গত মাসেও সেটি সেট করা হয়। তখনও যেতে পারিনি আমার ইউরোপ ট্যুরের জন্য। পরে আমাকে ছাড়াই শুটিং হলো। বাট সামনে আমরা আরও কাজ করছি, তখন হবে নিশ্চয়ই।’

ইমরান জানান, অ্যালিগ্যান্ট আই মিউজিক বেশ নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান। তারা মূলত হিন্দি ও পাঞ্জাবি গান প্রডিউস করে। সনু নিগম, পলক মুচ্ছাল, সালমান আলিদের গান নিয়মিত প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ তথা ইমরানের নামও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানমিউজিক ভিডিওলিড বিনোদনসনু নিগমসেরা কণ্ঠসেরাকণ্ঠহিন্দি গান
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT