বিনোদন

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

আব্দুল হাদী, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের জন্য আব্দুল হাদীর জন্মদিনে বিশেষ আয়োজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা গানের প্রাণপুরুষ সংগীতের উজ্জ্বল নক্ষত্র জীবন্ত কিংবদন্তী সৈয়দ আব্দুল হাদীর ৮৬ তম জন্মদিন বুধবার (১ জুলাই)। সৈয়দ আব্দুল হাদী এমন এক শিল্পীর নাম, যার কণ্ঠে প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, মানবিকতা ও জীবনের নানা অনুভব পেয়েছে অনন্য প্রকাশ।

জন্মদিনের বিশেষ এই দিনে চ্যানেল আইতে দিনব্যাপী থাকবে নানা আয়োজন।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, দিনের শুরুতেই সকাল ৭টা ৩০ মিনিটে শাইখ সিরজ-এর পরিকল্পনায় চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী লুইপার উপস্থাপনায় এবং ইফতেখার মুনিম এর প্রযোজনায় সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে বিশেষ সংগীতায়োজন ‘গান আছে এখানে’। সংগীত পরিবেশনায় শিল্পী ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক।

দুই প্রবীণ ব্যক্তি প্রকৃতির মাঝে হাঁটছেন, শান্ত ও সুস্থ জীবনধারার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ দুপুর ১২টা ০৫ মিনিটে সানজিদা রহমানের উপস্থাপনায় বিশেষ তারকা কথনে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে আরও থাকবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম এবং আবিদা সুলতানা। অতিথিদের কথামালায় তারকা কথনে জানা যাবে সৈয়দ আব্দুল হাদীর নানা অজানা গল্প।

বিকাল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্য চিত্র ‘গল্প আছে এখানে…’। অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তাঁর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশা।

বিষয়:ইমরান খুরশীদ আলম জীবন্ত কিংবদন্তী শাইখ সিরাজ সাব্বির সৈয়দ আব্দুল হাদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…