চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ৩০, জুন ২০২৬
বিনোদন
A A

দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এবং ইমরান মাহমুদুল। দীর্ঘদিন পর ‘শিকার’ চলচ্চিত্রের গানের মাধ্যমে আবারও একসঙ্গে কণ্ঠ দিলেন এই জুটি। গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’।

জনপ্রিয় গীতিকবি কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। গত রবিবার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চমৎকার মেলোডি ঘরানার এই গানটির মাধ্যমে শ্রোতারা দীর্ঘদিন পর তাদের চেনা রসায়ন ফিরে পেতে যাচ্ছেন।

রেকর্ডিং শেষে দুই শিল্পীই গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

Banglabid

ইমরান বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা মানেই বিশেষ কিছু। এই গানটির জন্য আমরা দুজনেই অনেকদিন অপেক্ষা করছিলাম। আশা করি, শ্রোতারা নিরাশ হবেন না।’

কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও নতুন এই প্রজেক্টের খবর ছিল না। অবশেষে শুটিংয়ে যাচ্ছে ‘শিকার’ টিম।

পরিচালক রোমান বলেন, ‘বাংলাদেশের বর্ডারের সত্য ঘটনা অবলস্বনে নির্মিত হবে শিকার। গল্পই হচ্ছে সিনেমার হিরো। আর গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও মুরতজা পলাশকে জুটি করেছি। অপুদি সবসময় প্রেমের গল্পে কাজ করলেও এই গল্পে তা নেই। একেবারে থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে শিকার। এ সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে নেপাল যাবো। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। আশা করছি, দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।’

Reneta

এর আগে ন্যান্সি ও ইমরান বেশ কিছু জনপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছেন। তাদের কণ্ঠের রসায়ন শ্রোতামহলে বরাবরই প্রশংসিত। দীর্ঘদিন পর বড় পর্দার গানে তাদের এই পুনর্মিলন চলচ্চিত্র ও সংগীতপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিতব্য শিকার’র চিত্রগ্রহণের দায়িত্বে জনপ্রিয় ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে।

এতে অপু ও মুরতজা পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকণ্ঠশিল্পীচলচ্চিত্রন্যান্সিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানের খেলোয়াড়কে ‘অসম্মান’ করেছেন ব্রাজিলের কুনহা

পরবর্তী

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

পরবর্তী
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

সর্বশেষ

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬

১৯ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, কে এই কাজিয়া?

আগস্ট ২৪, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT