আন্তর্জাতিক

ইসলামাবাদের হাইকোর্টে ইমরান খান

Man wearing sunglasses and blue shirt in outdoor setting with people around. Channel i News - চ্যানেল আই নিউজ

A man in sunglasses and a blue shirt is seated outdoors, surrounded by several people, with a blurred background. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর আজ আল-কাদির ট্রাস্ট মামলার বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে আজ স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছুক্ষণ পর ইমরান খান ইসলামাবাদ হাইকোর্ট আইএইচসি-তে পৌঁছান। নিরাপত্তার জন্য পুলিশ ও রেঞ্জার্স কর্মকর্তাদের আদালত চত্বরের বাইরে মোতায়েন করা হয়েছে এবং গেটের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত আদালতের বাইরে প্রচুর আইনজীবী পিটিআই প্রধানের সাথে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিচ্ছেন। পিটিআই প্রধানকে তার বায়োমেট্রিক্সের জন্য আদালতের ডায়েরি শাখায় নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার দুর্নীতিবিরোধী সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।

বিষয়:ইমরান খান ইসলামাবাদ তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান পিটিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…