১১ ঘণ্টা পর হাইকোর্ট ছাড়লেন ইমরান খান

প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশ সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকেন, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান ইসলামাবাদ হাইকোর্ট ছেড়ে বের হয়ে গেছেন। এর আগে হাইকোর্টের কাছে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের ভিতরে উপস্থিত ছিলেন।
ইমরান খান হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়ার আগে শান্তিপূর্ণ বিক্ষোভেরও ডাক দিয়েছিলেন।
আজ জামিন পাওয়ার পরও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ঘণ্টার পর ঘণ্টা হাইকোর্ট প্রাঙ্গনে অবস্থান করছিলেন। নিরাপত্তা-অনুমোদনের জন্য অপেক্ষা করেছিলেন তিনি।
স্থানীয় সময় রাত ১০টার দিকে হাইকোর্ট প্রাঙ্গণে ইমরান খানের আইনজীবী মিডিয়াকে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তিনি শীঘ্রই লাহোরে তার বাসভবন জামান পার্কের উদ্দেশে হাইকোর্ট ত্যাগ করবেন।






