চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব পর্তুগালে জ্বালানি সংকটের আভাস

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১২:২১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
প্রবাস সংবাদ
A A

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব ধীরে ধীরে ইউরোপের জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। এরই অংশ হিসেবে পর্তুগালের বিভিন্ন শহরে জ্বালানি পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন এবং ডিজেলের সাময়িক ঘাটতির খবর পাওয়া যাচ্ছে।

রাজধানী লিসবনসহ দেশের কয়েকটি অঞ্চলে ইতিমধ্যে পেট্রোল পাম্পে ডিজেল সরবরাহ কমে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে করে অনেক চালক আগেভাগেই জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। ফলে কিছু পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের সারি।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা বিশ্ববাজারে তেলের সরবরাহ ও পরিবহন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয় এবং সেই প্রভাব দ্রুতই ইউরোপীয় দেশগুলোতে অনুভূত হয়।

জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পর্তুগালসহ ইউরোপের অনেক দেশেই জ্বালানির দাম বাড়তে পারে। এছাড়া সরবরাহ ব্যবস্থায় সাময়িক চাপও তৈরি হতে পারে।
এদিকে স্থানীয় প্রশাসন ও জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে অযথা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে জ্বালানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

পর্তুগালে দীর্ঘদিন বসবাস করা প্রবাসী বাংলাদেশী মুহাম্মদ আশরাফ উল আলম বলেন আমরা যারা লিসবনে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং (টিভিডি)করি একটি ব্যাপার লক্ষ্য করেছি অনেক পাম্পে দীর্ঘ লাইন আর কিছু কিছু জায়গায় (পরিষেবা উপলব্ধ নয়) লেখা লক্ষ্য করেছি আগে যেখানে একসাথে চার থেকে পাঁচটি গাড়ি তৈল নিতে পারত এখন তা ঘুমিয়ে একটি বা দুটি রাখা ব্যবস্থা করা হয়েছে।

জ্বালানি খাতের বিশ্লেষকদের মতে যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়, তবে এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে আরও তীব্র হতে পারে এবং ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানির দাম ও সরবরাহ উভয় ক্ষেত্রেই নতুন চাপ তৈরি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান ইসরাইলজ্বালানি সংকটপর্তুগালমধ্যপ্রাচ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT