পাকিস্তানের বাঁহাতি ব্যাটার ইমাম উল হক বিয়ে করেছেন। কনের নাম আনমল মেহমুদ এবং এ তারকা ব্যাটারের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
জনসমাগম এড়িয়ে ২৭ বর্ষী এ ওপেনারের বিয়ের অনুষ্ঠান লাহোরে অনুষ্ঠিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করার পর তা ভাইরাল হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়ে ইমাম লিখেছেন, ‘আজ, আমরা কেবল জীবনের অংশীদারই হয়ে উঠিনি বরং সেরা বন্ধুত্বের বন্ধনকেও দৃঢ় করেছি, যা সর্বদা আমাদের প্রেমের গল্পের ভিত্তি ছিল।’
‘আজ, আমি কেবল আমার সেরা বন্ধুকে বিয়ে করিনি, তার হৃদয়ে চিরকালের ঘর খুঁজে পেয়েছি। আমাদেরকে আপনার প্রার্থনায় রাখবেন।’








