ভিডিও নিউজ

সেলিম খানের কাছ থেকে অবৈধ বালু বিক্রির সব টাকা আদায়ের নির্দেশ

নৌকায় অবৈধ বালু বিক্রির জন্য পরিবহন চলছে, বেশ কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মেঘনার ডুবোচর থেকে অবৈধভাবে তোলা বালু বিক্রির সব টাকা চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের কাছ থেকে আদায়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মামলা হাইকোর্টে চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিরব থাকার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন আদালত। চাঁদপুর জেলা প্রশাসনে সেসময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে সর্বোচ্চ আদালত বলেছেন, তারা ঘুমিয়ে ছিলেন বলেই এতো বড় অপরাধ করতে পেরেছে সেলিম খান।

বিষয়:সেলিম খান হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…