চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধের ধ্বংসাবশেষের ওপর ফিলিস্তিনিদের অন্যরকম ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসাবশেষের মাঝে ফিলিস্তিনিরা ইফতার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র রমজান মাসের প্রথম দিনে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড়ো হয়ে ইফতার করেছে। ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে দুর্বিসহ ওই পরিস্থিতির মধ্যে ইফতার করে।

গাজা উপত্যকার উত্তরে, যেখানে সমস্ত আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনিরা সেখানে এমনসব তাঁবুতে আশ্রয় নিয়েছে যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ-সুবিধাও নেই এবং সাধারণ খাবার, প্রধানত টিনজাত খাবার দিয়ে তাদের ইফতার করতে হচ্ছে।

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের পরিস্থিতিও এরচেয়ে খুব একটা আলাদা ছিল না। সেখানেও হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ও পানি সংকটের মধ্যে তাঁবুগুলোতে ইফতার করতে বাধ্য হয়েছিল। গাজাযুদ্ধে গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদারদের মাঝে খেজুর ও পানি বিতরণ করেছেন।

Banglabid

গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফাহ শহর এবং শুজাইয়া মহল্লায় গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। গাজাযুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ঘর-বাড়িহারা শত শত ফিলিস্তিনি ওই ইফতারের দস্তরখানে জড়ো হয়।

লক্ষ্যণীয় বিষয়টি হল, ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, গাজার মানুষ পুনরায় জীবন গড়ার চেষ্টায় আশাবাদী। তারা তাদের বাড়ির ধ্বংসপ্রাপ্ত দেয়ালে লণ্ঠন ঝুলিয়ে ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো জ্বালিয়ে তোলার চেষ্টা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারগাজাগাজায় যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT