চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৩
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

মোরশেদ আলম: রমজানে অবৈধভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে বা মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর পুলিশ লাইন অডিটরিয়ামে রোটারী ক্লাব অফ উত্তরা ফ্যামিলি ডে ও সার্ভিস প্রজেক্ট-এর অনুষ্ঠানে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও পুলিশ লাইনে বৃক্ষ রোপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে এটা একটা কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটা কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের ৫ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর এবং ছোলা বুট দেওয়ার ব্যবস্থা করেছেন।

মন্ত্রী আরও বলেন, রমজান মাসে যে পরিমাণ খাদ্যদ্রব্য দরকার সেটা আমাদের পুরোপুরি হাতে আছে। রোজার মাস শুরু হওয়ার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পরে একসাথে কেনার জন্য। সাপ্লাইয়ের তো একটা চেইন থাকে। যদি কেউ মনে করে রোজা শুরু হওয়ার ২-৩ দিন আগে সারা মাসেরটা একসঙ্গে কিনব, সেই সাপ্লাইতে চাপ পড়ে। তখনই ব্যবসায়ীরা সুযোগ নেয়। আমাদের স্টক আছে। দাম বাড়ার কোনো কারণ নেই। শুধুমাত্র একসঙ্গে কেনার ব্যাপারটা পরিহার করতে হবে। বাজার মনিটরিং-এর জন্য ভোক্তা অধিকার আছে। প্রত্যেক জেলার ডিসিকে বলা আছে তারা যেন তাদের লোকজন দিয়ে বাজার মনিটরিং করেন। এছাড়া আমাদের পুলিশ ও র‌্যাব আছে।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণের সভাপতি ডা. আফসানা সর্মী, রোটারী ক্লাব অফ উত্তরার সভাপতিসহ ক্লাবের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিরমজানরমজানে দ্রব্যমূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন কমিটির সদস্য হলেন যারা

জুলাই ৩০, ২০২৬

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬

‘বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT