বাংলাদেশ

রমজানে খাদ্যপণ্য সংকটের শঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

রমজানে খাদ্যপণ্য সংকটের শঙ্কা নেই: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি আশ্বস্ত করেছেন, আসন্ন রমজান মাসেও খাদ্যপণ্য সংকটের শঙ্কা নেই।

শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা পর্যাপ্ত মজুত রেখেছি। খাদ্যের কোনো অভাব নেই, দেশবাসীকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি।’

‘যতটুকু মজুত রাখা দরকার, তার চেয়ে বেশি মজুত করা হয়েছে,’ বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা রমজানের কথা চিন্তা করছি। রমজানে কোনো অসুবিধা হবে না। বর্তমান সরকার জনগণের কাছে সুলভ মূল্যে খাদ্য পৌঁছে দেবে।’

বিষয়:খাদ্যমন্ত্রী আফরোজা খানম রমজান সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…