নির্বাচনকালীন সরকারের প্রধান যদি শেখ হাসিনাই থাকেন, আর নির্বাচনে তিনিই বিজয়ী হন তাহলে নির্বাচনেরই কোন প্রয়োজন নেই, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধীদল না আসলে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ২৮শে অক্টোবর মহাসমাবেশের আগেই সরকারের পদত্যাগ করা উচিত।






