চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইধিকা এখন সবার প্রিয়তমা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদের দিন থেকে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। ছবিটি দর্শকের মধ্যে উন্মাদনা তৈরী করেছে। দর্শকের তুমুল প্রশংসা পাচ্ছেন শাকিব! তার লুক, পরিণত অভিনয়- সবকিছুই এখন আলোচনায়। পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন ‘প্রিয়তমা’র মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় পা রাখা কলকাতার ইধিকা পাল!

সিনেমা হল থেকে বের হয়ে দর্শক শাকিবের পাশাপাশি ইধিকার অভিনয় নিয়েও আলাদা করে বলছেন। মায়াবি ইধিকার প্রেমে পড়েছেন সকলে! কলকাতায় থাকলেও দর্শকের এসব উন্মাদনা চোখ এড়ায়নি ইধিকার। দূর থেকেই সবকিছুই পর্যবেক্ষণ করছেন তিনি। তাইতো দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে মঙ্গলবার নিজের পেজ থেকে লাইভে আসেন এই নবাগতা!

মূলত পরশু ছিলো ইধিকার জন্মদিন। এবারের জন্মদিনটি তার জন্য এমনিতেই ছিলো বিশেষ! কারণ তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা নিয়ে দর্শকের হুড়োহুড়ি, জন্মদিনে এরচেয়ে বড় উপহার আর কী হতে পারে! অসংখ্য মানুষের পক্ষ থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা! কৃতজ্ঞতা জানাতেই মঙ্গলবার রাতে লাইভে আসেন তিনি।

কথা প্রসঙ্গে বাংলাদেশের দর্শকের উদ্দেশে ইধিকা বলেন, ‘প্রিয়তমাকে আপনারা এতো ভালোভাবে গ্রহণ করেছেন, এতো ভালোবাসা দিয়েছেন- তারজন্য সকলকে ধন্যবাদ। প্রিয়তমা অনেক ভালোবাসা পেয়েছে, এখনও পাচ্ছে- আশা রাখবো আগামি দিনে আরও অনেক অনেক ভালোবাসা আপনারা দেবেন।’

সবাইকে প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন,“যারা এখন অবধি ‘প্রিয়তমা’ দেখেছেন, রিভিউ জানিয়েছেন- তাদের সকলেকে ধন্যবাদ। আর যারা এখনও প্রিয়তমা দেখেননি, তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব- এবং অবশ্যই নিজের প্রিয়তমাকে সঙ্গে নিয়ে ছবিটি দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না।”

‘প্রিয়তমা’ ছবির একটি দৃশ্য

এসময় লাইভে কয়েকটা মন্তব্য পড়তে যান ইধিকা। যেখানে প্রায় সবাই নায়িকাকে প্রিয়তমা বলে সম্বোধন করেন। এ বিষয়টিকে নোটিশ করে ইধিকা বলেন, “সবাই আমাকে প্রিয়তমা বলে সম্বোধন করছেন, এটা আমার ভীষণ ভালো লাগে। আমিতো এখন বাংলাদেশের প্রিয়তমা হয়ে উঠেছি, আশা করি বাংলাদেশের প্রিয়তমা হয়ে থাকবো।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইধিকাকলকাতাপ্রিয়তমাবাংলাদেশভারতলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT