ক্রিকেট

বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

ভারত-পাকিস্তান অধিনায়কদের হাত না মেলানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হারমানপ্রিত কৌর ও ফাতিমা সানা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও রাজনৈতিক টানাপোড়েন টেনে আনল ভারত-পাকিস্তান। টসের পর হাত মেলাননি দুদলের অধিনায়ক হারমানপ্রিত কৌর ও ফাতিমা সানা।

রোববার কলম্বোয় টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ফাতিমা। টসের পর দলের এবং খেলার বিষয়ে কথা শেষ করে দুই অধিনায়ক হাত না মিলিয়ে সাজঘরে ফিরে যান।

সম্প্রতি ছেলেদের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচ থেকে শুরু করে সুপার ফোর এবং ফাইনালেও হাত মেলাননি দুদলের অধিনায়ক সূর্যকুমার যাদব-সালমান আগা থেকে শুরু করে পুরো দল। এমনকি ফাইনালে শিরোপা বিতরণী মঞ্চে পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নকিভ, যিনি পাকিস্তানের একজন মন্ত্রীও, তার উপস্থিত থাকার কারণে শিরোপা নিতে অস্বীকৃতি জানায় ভারত।

বিষয়:পাকিস্তান ফাতিমা সানা ভারত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হারমানপ্রিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…