চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ভেন্যুর বিকল্প ভাবছে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী অক্টোবরে বাংলাদেশে গড়ানোর কথা ছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র বাংলাদেশে বিরাজমান অস্থিরতাকে কেন্দ্র করে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা দেখা দিয়েছে। তাতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত কয়েক সপ্তাহ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে উড়ে যান। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব গ্রহণ করেন।

শেখ হাসিনার পদত্যাগের পরে বিক্ষোভকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইলের বাসায় হামলা চালায়। অগ্নিসংযোগে নড়াইল এক্সপ্রেসের বাসভবন ধ্বংস হয়ে যায়। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের অফিসেও হামলা চালায় বিক্ষোভকারীরা।

এমন অস্থিরতার কারণে বিশ্বকাপে অংশ নিতে চলা অন্তত তিনটি দেশের সরকার (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত) তাদের নাগরিকদের বাংলাদেশ সফরে ভ্রমণে অনুৎসাহিত করেছে। সে কারণে আগামী ৩-২০ অক্টোবরে গড়াতে চলা মেয়েদের বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি।

আইসিসিরি একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিকল্পের কথা ভাবছে আইসিসি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের নিরাপত্তা সংস্থা এবং আইসিসির নিজস্ব নিরপত্তা পরামর্শদাতাদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আইসসি সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও ভালোভাবে থাকার বিষয়টি সবার আগে বিবেচনা করে।

বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কার কথা ভাবছে সংস্থাটি। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির হুমকি রয়েছে এবং ভারতে পাকিস্তানের দলের জন্য ভিসা ইস্যুতে সমস্য হওয়ার শঙ্কা রয়েছে।

Reneta

২০২১ সালে কোভিড-১৯ এর কারণে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্থানান্তর করেছিল আইসিসি। ভারতের বাইরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে গড়িয়েছিল আসরটি। ২০২০ সালের জুনে অস্ট্রেলিয়ায় গড়ানোর কথা ছিল তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআরব আমিরাতবাংলাদেশভারতমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত জোটে নেই বাংলাদেশ খেলাফত আন্দোলন

জুন ১০, ২০২৬
ছবি: এআই স্ক্যাচ

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকার তহবিল আসছে

জুন ১০, ২০২৬

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT