চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির মে মাসের সেরার দৌড়ে মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০৬, জুন ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিক ব্যাট হাতে উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। রোববার মে মাসের সেরা নির্বাচনের জন্য মনোনীত তিনজনের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মি. ডিপেন্ডেবলের সঙ্গে মে মাসের সেরার তালিকায় আছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও পেসার আসিথা ফার্নান্দো।

মুশি গত বছরের মে মাসেও আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন। জুলাইতে সেরা হয়েছিলেন সাকিব আল হাসান।

Banglabid

মেয়েদের মাস সেরার মনোনয়ন পেয়েছেন- পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ, জার্সির ট্রিনিটি স্মিথ।

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পরও ঘরের মাটিতে মুশফিকুর রহিমের জন্য গত টেস্ট সিরিজটি স্মরণীয় ছিল। দুই টেস্টে ৩০৩ রান করেছেন, ছিলেন সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ম্যাথুজের মতো তিনিও করেন দুটি সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখেন।

প্রথম টেস্টে মুশফিকের ১০৫-এ ভর করে বাংলাদেশ ৬৮ রানের লিড পেয়েছিল। পরের টেস্টে তার উইলো থেকে বিপদের সময় এসেছিল শতক।

Reneta

মিরপুর টেস্টে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ যখন ১৬ রানে ৩ উইকেট হারায়, মুশফিক ক্রিজে নামেন। স্কোরবোর্ড একসময় হয়ে যায় ৫ উইকেটে ২৪ রান। লিটনকে সঙ্গে নিয়ে সেখান থেকে মুশফিক ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে ২৭২ রানের জুটি গড়েন, ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

১৭৫ রানের সাহসী ইনিংস খেলা মুশফিকের দুর্ভাগ্য বাকি ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের স্বাদ পেতে হয়। দারুণ ইনিংসে অবশ্য টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আট ধাপ উপরে উঠে এখন ১৭তম অবস্থানে মুশফিক।

বাংলাদেশের বিপক্ষেই দুই টেস্টে ২ সেঞ্চুরিসহ ৩৩৪ রান করে মনোনীত হয়েছেন ম্যাথুজ। আরেক লঙ্কান ক্রিকেটার আসিথা সিরিজে ১৩ উইকেট নিয়ে সেরার দৌড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিপ্লেয়ার অব দ্য মান্থবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা

পরবর্তী

তারা কয়েকদিন পরে বলবে পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: ওবাদুল কাদের

পরবর্তী
নেতা কাদের সংবাদে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা কয়েকদিন পরে বলবে পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল: ওবাদুল কাদের

বাংলাদেশের ঢাকা ক্লাবে এএফসিসি ও কু সংযোগ ২০২২ এর আনুষ্ঠানিক ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইহসানুল করিম ইমকাবিডি’র সভাপতি ও জাহিদ নেওয়াজ খান সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT