শিক্ষা

নিয়োগকর্তা চাইলে দায়িত্ব থেকে সরে যাবো: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের সমাবেশে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, তার পদত্যাগের কোনো ইচ্ছে নেই। তবে নিয়োগকর্তা চাইলে চলে যাবো।

বুধবার ২৩ জুলাই সচিবালয়ে তিনি বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সব দাবি দ্রুত সময়ের মধ্যে পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। বিমান প্রশিক্ষণের স্থান পরিবর্তনের বিষয়টিও ভেবে দেখা হচ্ছে বলে জানান উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চপর্যায় থেকে অপসারণ করা হয়েছে। এবিষয়ে তিনি অবগত নন।

তিনি বলেন, পরীক্ষা পেছানো সিদ্ধান্ত হুট করে নেয়া যায়না। একক সিদ্ধান্তে হয়না। এজন্য দেরি হয়েছে। এজন্য গভীর রাতে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানিয়ে দেয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রের অংশ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শোক জানানো হয়েছে। এজন্য আলাদা করে কিছু করার নেই।  শোকাবহ সময় পার করছি।

বিষয়:পদত্যাগ বিমান বিধ্বস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…