চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি মোদির চোখে ভয় দেখেছি: রাহুল গান্ধী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মানহানির মামলায় অভিযুক্ত হয়ে ভারতের লোকসভার সদস্যপদ হারানোর পর সম্প্রতি ৩০ দিনের জন্য জামিন পেয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জামিন পেয়ে আজ জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। এই ভাষণে তিনি বলেন: ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেখে তাকে নিয়ে ভয় কাজ করছে।

আজকের ভাষণে রাহুল গান্ধী তার উপর আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন। তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, তিনি সংসদ সদস্য হিসাবে তার অযোগ্যতা নিয়ে দ্বিধান্বিত নন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার পরবর্তী বক্তৃতার ব্যাপারে ভীত হয়ে আমাকে অযোগ্য ঘোষণা করেছে। আমি তার চোখে ভয় দেখেছি। তারা চায় না আমি সংসদে কথা বলি। তিনি আরও বলেন, আমার একটি মাত্র কাজ, সত্যের জন্য লড়াই করা এবং এই দেশের গণতন্ত্রকে রক্ষা করা। আমাকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করুন, আমাকে আজীবন জেল দিন, আমি আমার কাজ চালিয়ে যাব।

Banglabid

২০১৯ সালে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার পদবি নিয়ে কটাক্ষ করে।  তিনি মোদিকে পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির সাথে তুলনা করে করে বলেছিলেন, সব চোরের সাধারণ উপাধি মোদি কিভাবে হয়? তার এই মন্তব্যের পর গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ভারতের লোকসভার সদস্য রাহুল গান্ধীকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্য করার জন্য মানহানির মামলায় গুজরাটের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। আদালতের এই আদেশের জের ধরে সংসদ সদস্য পদ হারিয়েছেন তিনি। তার সংসদ সদস্য পদ হারানোর ফলে বর্তমানে ভারতের লোকসভার ২ টি আসন খালি রয়েছে।

রাহুল গান্ধীকে  জামিন দেওয়া হয়েছে এবং আপিল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। কংগ্রেসের শীর্ষস্থানীয় বিভিন্ন সূত্র বিষয়টি স্বীকার করেছে এবং রাহুল গান্ধী তার আপিলের শুনানি না হওয়া পর্যন্ত সংসদে যোগ দেবেন না বলে জানিয়েছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিরাহুল গান্ধীলোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT