চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝালমুড়ি খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলাকালেই রাজ্য সফরে এসে রাজনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিবিসি জানিয়েছে, আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি শাসক দলকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেন, পাশাপাশি রসিকতাও করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসর বিরুদ্ধে ভোটের সময় সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ তোলেন মোদি। তিনি দাবি করেন, গত কয়েক দশকের মধ্যে এবারের নির্বাচন তুলনামূলকভাবে কম সহিংস হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন।

মোদি বলেন, “নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপের কারণে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হচ্ছে। এজন্য কমিশনের পাশাপাশি দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের অভিনন্দন।” তবে বক্তব্যের একপর্যায়ে রাজনৈতিক কটাক্ষের সুরে রসিকতা করেন তিনি। বলেন, “বিজেপি জিতলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে। আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের।”

উল্লেখ্য, সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে একটি স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিরোধী দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, কটাক্ষ করে। কৃষ্ণনগরের জনসভা থেকে সেই সমালোচনারই জবাব দেন মোদি।

আগামী ২৯ এপ্রিল কৃষ্ণনগরসহ সংশ্লিষ্ট আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য ও পাল্টা বক্তব্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও সরগরম হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূলনরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার হিশামের বিচার শুরু ২৮ এপ্রিল

এপ্রিল ২৬, ২০২৬

অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীন লিটন?

এপ্রিল ২৬, ২০২৬

অতীত ঝেরে ফেলে লিটনের চোখ ২০২৮ বিশ্বকাপ

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে হামলাকারীর পরিচয় জানা গেলো

এপ্রিল ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির গ্রামে শোকের ছায়া

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT