বাংলাদেশ

ভারত থেকে চাল আমদানিকে রাজনৈতিকভাবে দেখি না: খাদ্য উপদেষ্টা

ভারত থেকে চাল আমদানিকে রাজনৈতিকভাবে দেখি না: খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখি না।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিক ভাবে দেখি না। বাণিজ্যের সাথে রাজনীতি নেই। যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে আমদানি করা হবে।

খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনও বাণিজ্য চলমান রয়েছে।

বিষয়:খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার চাল আমদানি ভারত রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…