চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিকোলাস ঝড়ে প্রথম জয় লক্ষ্ণৌর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আসর শুরু করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিংয়ে হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়েছে রিশভ পান্টের দল।

হায়দরাবাদে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯০ রানের সংগ্রহ গড়ে হায়দরাবাদ। জবাবে নেমে ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে লক্ষ্ণৌ।

আগে ব্যাটে নামা হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ট্রাভিস হেড। অজি ব্যাটারের ২৮ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। ৫ ছক্কায় ১৩ বলে ৩৬ রান করেন অনিকেত ভার্মা। এছাড়া নিতিশ কুমার রেড্ডি ২৮ বলে ৩২ এবং হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ২৬ রান করেন। বাকিদের মধ্যে প্যাট কামিন্স ৪ বলে ৩ ছক্কায় ১৮ রান করেন। ১১ বলে ১২ রান করেন হার্শাল প্যাটেল।

লক্ষ্ণৌ বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর।

জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় লক্ষ্ণৌ। দলীয় চার রানে ফিরে যান এইডেন মার্করাম।। পরে মিচেল মার্শকে নিয়ে ঝড় তোলেন নিকোলাস পুরান। ৬টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৭০ রান করেন ক্যারিবীয়ান ব্যাটার। ৭টি চার ও দুই ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন মিচেল মার্শ। এছাড়া আব্দুল সামাদ ৮ বলে ২২ রান করেন।

হায়দরাবাদ বোলারদের মধ্যে প্যাট কামিন্স দুই উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৫পুরানলক্ষ্ণৌলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতের অস্বীকার

মে ১৪, ২০২৬

ইসরায়েলি স্যাটেলারদের জন্য ইইউ’র দুঃসংবাদ

মে ১৪, ২০২৬

ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন

মে ১৪, ২০২৬

বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুর লালপুর ঘাট

মে ১৪, ২০২৬

৮ গোলের রোমাঞ্চে মেসির জোড়া, প্রত্যাবর্তনে দুর্দান্ত জয় মিয়ামির

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT