চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

এস কে রাসেল এস কে রাসেল
৩:৪১ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৩
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী রোমা আক্তারকে (২২) হত্যায় গেপ্তার স্বামী খাইরুল ইসলাম (২৮) এর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃতদণ্ডপ্রাপ্ত খাইরুল ইসলাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের আ. মজিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। নিহত রোমা আক্তার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা মানিকখালী গ্রামের দুবাই প্রবাসী আঃ মান্নানের মেয়ে। কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সরকারি কৌসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট এম এ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ঘটনার দেড় বছর আগে কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারারক্ষী খাইরুল ইসলাম (২৮) এর কাছে রোমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী খাইরুল রেমাকে নিয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের ফ্যামিলি কোয়াটারে বসবাস করে আসিতেছিল। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় খাইরুল রোমাকে অত্যাচার, নির্যাতন করে আসছিল। বিয়ের ৬ মাস পরে খাইরুলকে শ্বশুর বাড়ি থেকে ৩ লাখ টাকা যৌতুক হিসেবে দেয়া হয়। কিন্তু তার পরেও খাইরুল সন্তুষ্ট ছিল না। পুনরায় মোটরসাইকেল ক্রয় করার কথা বলে ২ লাখ ৯০ হাজার টাকা যৌতুক দাবি করে। তাতে স্ত্রী রোমা আক্তার অপারগতা প্রকাশ করে। এর পর থেকে রোমার উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে স্বামী খাইরুল।

২০২০ সালের ২২ ডিসেম্বর রাত্র ২টার দিকে আসামি খাইরুল ইসলাম রোমা আক্তারের নিকট আবারও ২ লাখ ৮০ হাজার টাকা যৌতুক দাবি করলে রোমা উক্ত টাকা দিতে রাজি না হলে স্বামী খাইরুল রোমাকে এলোপাতারী মেরে জখম করে। এক পর্যায়ে খাইরুল যৌতুক না পাওয়ায় রোমা আক্তারকে হত্যার উদ্দেশ্যে কৌশলে বিষ বা বিষ জাতীয় কোন কিছু খাওয়াইলে রোমা গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তখন খাইরুল একই তারিখ রাত আড়াইটার দিকে শ্বশুর বাড়িতে সংবাদ দেয় যে, রোমা আক্তার অসুস্থ্য হয়ে পড়েছে। পরে শ্বশুর বাড়ির লোকজন কিশোরগঞ্জের কারাগারের কোয়াটারে আসে রোমাকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রোমা আক্তারকে মুমূর্ষ অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হলে ২৬ ডিসেম্বর কর্তব্যরত ডাক্তার রোমাকে ছাড়পত্র দেয়। পরে ২৯ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে রোমা আক্তারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়ার পথে নারায়নগঞ্জ ৩০০ ফিট রোডে বিকেলে সাড়ে ৪টার দিকে রোমা আক্তারের মৃত্যু হয়।

৩১ ডিসেম্বর ২০২০ সালে নিহত রোমা আক্তারের মা বাদি হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ইন্সপেক্টর (নিরস্ত্র) মামলার তদন্ত কর্মকর্তা জয়নাল আবেদীন আদালতে আসামি খাইরুল ইসলামের নামে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। মামলার শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জস্ত্রীকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT