দরগা থেকে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গোপালগঞ্জ জেলা হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, রোগী ও দর্শনার্থীরা প্রবেশ করছে, হাসপাতালের বহির্মুখী দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামীর স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের মো. আরজু (৫০) এবং তার স্ত্রী সম্পা বেগম (৪৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুইজনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় যান। সেখান থেকে বাড়ির উদ্দেশে যাওয়ার জন্য রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তারা রেলসেতু পার হওয়ার সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর (চট্টগ্রাম মেইল) ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।






